হবিগঞ্জ-১ আসনের চিত্র হঠাৎ পাল্টে গেছে। ধানের শীষে নতুন হাওয়া লেগেছে। একটি নতুন শব্দ ভাইরাল হয়েছে। আপনি মন্ত্রী চান না এমপি চান। মন্ত্রী চাইলে ভোট দিন রেজাকে আর এমপি চাইলে ভোট দিন শেখ সুজাত কে। নতুন এই আলোচনায় এগিয়ে গেছেন রেজা কিবরিয়া।
গত ৯ ফেব্রুয়ারি নবীগঞ্জে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় যুন্ম মহা সচিব হুমায়ূন কবির খান ও কেন্দ্রীয় সাংগঠনিক আলহাজ্ব জিকে গৌছ ঘোষনা করেন, তারেক রহমান তাদেরকে বলেছেন, রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রী হবেন। তাই আপনারা রেজাকে ভোট দিন, উন্নয়ন হবে। এই শব্দটি সাধারন ভোটারদের মাঝে খুবই জনপ্রিয়তা পেয়েছে। সাধারন মানুষ বলছেন আমরা এমপি চাই না, মন্ত্রী চাই, উন্নয়ন চাই। সাথে দিনারপুরের ঐক্যবদ্ধতা নতুন মোড় নিয়েছে। হঠাৎ করে ধানের শীষের জোয়ারে পিছিয়ে পড়েছে ঘোড়া।
এদিকে গতকাল মঙ্গলবার বিকালে বিএনপির দায়িত্বশীল ২৫ নেতা বহিস্কার করা হয়েছে। ফলে বিএনপি নেতাকর্মীরা এখন এককাট্টা হয়ে কাজ করছেন। গত ৮ ফেব্রুয়ারী বিএনপির আরও ২৫জন কর্মী ও নেতাকে বহিস্কার করা হয়েছে। এনিয়ে নবীগঞ্জে মোট ৫৫ জন বিএনপি নেতাকে বহিস্কার করা হলো। এদিকে ইতিপূর্বে বাহুবলে ২০ জনকে বহিস্কার করা হয়েছে।
নবীগঞ্জ আমুকোনা গ্রামের রহিম উদ্দিন বলেন, আমরা এমপি চাই না, আমরা এমপি মন্ত্রী দুটি চাই, আমরা কোন বুঝি না, উন্নয়ন চাই, তাই রেজাকে ভোট দিবো।
বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক বলেন, আমরা দলীয় দৃষ্টিতে নয়, আমার যোগ্যতার দৃষ্টিতে তাকে সার্পোট করেছি। সে বাংলাদেশের মধ্যে একজন যোগ্য ব্যক্তি, তাকে মন্ত্রীত্ব দেওয়ার জন্য বিএনপিতে নেয়া হয়েছে, আমরা তাকে নির্বাচিত করতে পারলে এলাকাবাসী অনেক উপকৃত হবেন। রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাবেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া নির্বাচিত হলে এবং দল সরকার গঠন করলে তাকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জের শেরপুর রোডে এক নির্বাচনী জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই ঘোষণা দেন। ঐ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গৌছ বলেন, রেজা কিবরিয়ার খবর নেওয়ার জন্য ও বিজয়ী করার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ফোন করে নির্দেশনা দিয়েছেন এবং তাকে দল ক্ষমতায় গেলে মন্ত্রী করা হবে এটাই আমরা বিস্বাস করি।
এবিষয়ে ড. রেজা কিবরিয়া বলেন, আমাকে মন্ত্রী করা হবে কি না এটা হবু প্রধানমন্ত্রী তারেক রহমান ভালো জানেন। যদি তিনি মন্ত্রী করেন আমি আমার এলাকাসহ সমগ্র সিলেট বিভাগের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, নবীগঞ্জ- বাহুবল আসনে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে ড.রেজা কিবরিয়া, বিএনপির বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) ও ১১ দলীয় জোটের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী (রিকসা) এর মধ্যে তুমুল ত্রিমুখি লড়াই জমে উঠেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর