ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বেরাইদ এলাকার এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি দিনটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করে সবাইকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি অভিযোগ করেন, গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। তবে ব্যালটে জনগণের আশা প্রতিফলিত হবে বলেও আশা প্রকাশ করেন। নাহিদ ইসলাম বলেন, ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত তিনি মাঠে থাকবেন এবং নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর