সিলেট-১ (সদর-নগর) আসনের পাঁচটি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ৮২৮ ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট।
পাঁচটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন ২ হাজার ৪৯২ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট ১ হাজার ৬৬৪। ফলে বিএনপির প্রার্থী ৮২৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
সিলেট-১ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ২১৫টি। এর মধ্যে এখন পর্যন্ত পাঁচটির ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান রয়েছে।
উল্লেখ্য, সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত এক আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। তার মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর