• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:২০ বিকাল

ঠাকুরগাঁওয়ে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি ও ১৫ সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার বর্তমান সভাপতি ডা. ইহসানুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে সভাপতির পদ থেকে অপসারণের ঘোষণা দিয়েছেন সংগঠনটির ১৭ সদস্যের মধ্যে ১৫ সদস্য।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে সদস্যরা অভিযোগ করে বলেন, বর্তমান সভাপতি ডা. ইহসানুল ইসলাম দীর্ঘদিন ধরে সংগঠনের আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িত। এসব বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের অবস্থান পরিবর্তন করেননি। বরং এককভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। এমনকি সংগঠনের কার্যালয়েও তালা দিয়ে রাখেন, যাতে অন্য সদস্যরা সেখানে প্রবেশ করতে না পারেন।

বক্তারা আরও বলেন, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ও সুনাম রক্ষার স্বার্থে ১৭ সদস্যের মধ্যে উপস্থিত ১৫ জনের সর্বসম্মতিক্রমে রেজুলেশন গ্রহণ করা হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান সভাপতি ডা. ইহসানুল ইসলামকে সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ডা. আবু তাহেরকে দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আনছারুল হক, ডা. আবু তাহেরসহ সংগঠনটির ১৫ জন সদস্য।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সভাপতি ডা. ইহসানুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলি মিথ্যে ও বানোয়াট। পদ পদবি পেতে একে তো তারা রাজনৈতিক শক্তি ব্যবহারের চেষ্টা করেছে এবং আবু তাহের স্বঘোষিত সভাপতি দাবি করে নিজেরাই আইনের বাহিরে গিয়ে কাজ করছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]