ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ভোটের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সবচেয়ে কম ৩১ শতাংশ ভোট পড়েছে। বিপরীতে সর্বোচ্চ ৬০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়ে।
আসনভিত্তিক তথ্যে দেখা গেছে—চট্টগ্রাম-১ (মিরসরাই) ৪৯%, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ৪২%, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-আকবর শাহ) ৪৯%, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ৩৮%, চট্টগ্রাম-৬ (রাউজান) ৪৩%, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ৫২%, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) ৪৩%, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) ৩৭%, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) ৩৭%, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ৩৫%, চট্টগ্রাম-১২ (পটিয়া) ৫৫%, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) ৪৮%, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ৫৩% এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) ৫৩ শতাংশ ভোট গণনা হয়েছে।
চট্টগ্রাম নির্বাচন কর্মকর্তা এম বশির আহমেদ বলেন, “গণনার কাজ এখনও শেষ হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে ৪৫.৩১ শতাংশ ভোট গ্রহণের তথ্য এসেছে।”
নির্বাচন কমিশন সূত্র জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ ফলাফলের জন্য অপেক্ষা চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর