ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী আগেই অভিযোগ করেছিলেন যে ভোটে কারচুপি চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে সন্ধ্যায় পাটওয়ারী আরও একটি অভিযোগ তুলে ধরেন।
তিনি রাতে নিজের ফেসবুকে লিখেন, ইস্কাটনে আমাদের বোনদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগজনক। তিনি বলেন, সহিংসতার বিরুদ্ধে আমরা কখনো নীরব থাকব না।
এর আগে পাটওয়ারী মির্জা আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে নির্বাচন বানচাল না হয় এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, “মির্জা আব্বাসের এই তথাকথিত রাজত্ব তছনছ করে দেওয়া হবে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর