• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৩ সকাল

দলীয় প্রধানদের আসনে জয়ের ধারা:  শীর্ষ নেতাদের বিজয়

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন বা এগিয়ে রয়েছেন।

উভয় আসনেই তারেক রহমানের জয়
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। পাশাপাশি বগুড়া-৬ (সদর) আসনেও তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। এ আসনে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ফলে ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।

ঢাকা-১৫ আসনে শফিকুর রহমানের জয়
ঢাকা-১৫ আসনের ১২৭টি কেন্দ্রের ফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং জামায়াতের আমির শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। প্রায় ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


ঢাকা-১১ আসনে  নাহিদ ইসলামের জয়
ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৬২টি কেন্দ্রের সব কটির ফলাফলে তাঁর জয় নিশ্চিত হয়। ঘোষিত ফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট। ফলে ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে জয় পান তিনি।

পটুয়াখালী-৩ আসনে এগিয়ে নুরুল হক নুর
পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বেসরকারি ফল অনুযায়ী ভিপি নুরুল হক নূরের ট্রাক প্রতীকে ভোট পড়েছে ৭৩,৯৩৪ ভোট এবং ঘোড়া প্রতীকে ভোট পড়েছে ৪৭,৯৫০। ফলাফল ঘোষণার আগেই নুরকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানান। এতে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩।’

ভোলা-১ আসনে আন্দালিভ রহমান পার্থের জয়
ভোলা-১ আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।

বেসরকারি ফলাফল অনুযায়ী, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের অধিকাংশই নিজ নিজ আসনে জয়ী হওয়ায় নতুন সংসদের নেতৃত্ব কাঠামো অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]