ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ২০টি আসনের ফলাফল প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। অন্যান্য জেলার তুলনায় ঢাকার আসনগুলোর ফল ঘোষণা করতে কিছুটা বেশি সময় লাগলেও শেষ পর্যন্ত প্রকাশিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকার ২০টি আসনের মধ্যে বিএনপি সর্বাধিক আসনে জয় পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৬টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া একটি আসনে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রাজধানীর আসনগুলোতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।
ঢাকার ২০টি আসনে বিজয়ীদের তালিকা-
ঢাকা–১: আবু আশফাক (বিএনপি) – ১,৭২,৪০২ ভোট
ঢাকা–২: আমানউল্লাহ আমান (বিএনপি) – ১,৬৩,৭৯৩ ভোট
ঢাকা–৩: গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি) – ৯৮,৭৮৫ ভোট
ঢাকা–৪: সৈয়দ জয়নুল আবেদীন (জামায়াত) – ৭৭,৩৬৭ ভোট
ঢাকা–৫: মোহাম্মদ কামাল হোসেন (জামায়াত) – ৯৬,৬৪১ ভোট
ঢাকা–৬: ইশরাক হোসেন (বিএনপি) – ৭৮,৮৫০ ভোট
ঢাকা–৭: হামিদুর রহমান (বিএনপি) – ১,০৪,৬৬৬ ভোট
ঢাকা–৮: মির্জা আব্বাস (বিএনপি) – ৫৯,৩৬৬ ভোট
ঢাকা–৯: হাবিবুর রশিদ হাবিব (বিএনপি) – ১,১১,২১২ ভোট
ঢাকা–১০: শেখ রবিউল আলম (বিএনপি) – ৮০,৪৩৬ ভোট
ঢাকা–১১: নাহিদ ইসলাম (এনসিপি) – ৯৩,৮৭২ ভোট
ঢাকা–১২: সাইফুল আলম (জামায়াত) – ৫৩,৭৭৩ ভোট
ঢাকা–১৩: ববি হাজ্জাজ (বিএনপি) – ৯০,৬০১ ভোট
ঢাকা–১৪: ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান (জামায়াত) – ৯৬,৭৮৪ ভোট
ঢাকা–১৫: ডা. শফিকুর রহমান (জামায়াত) – ৮৫,১৩১ ভোট
ঢাকা–১৬: আব্দুল বাতেন (জামায়াত) – ৮৮,৮২৮ ভোট
ঢাকা–১৭: তারেক রহমান (বিএনপি) – ৭২,৬৯৯ ভোট
ঢাকা–১৮: এসএম জাহাঙ্গীর (বিএনপি) – ১,৪৪,৭১৫ ভোট
ঢাকা–১৯: ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (বিএনপি) – ১,৯০,৯৭৬ ভোট
ঢাকা–২০: মো. তমিজ উদ্দিন (বিএনপি) – ১,৬২,৫০৪ ভোট
মোট আসন: ২০
বিএনপি জয়ী: ১৩টি আসন
জামায়াতে ইসলামী জয়ী: ৬টি আসন
এনসিপি জয়ী: ১টি আসন
রাজধানীর ফলাফলে স্পষ্টভাবে বিএনপির আধিপত্য দেখা গেলেও জামায়াতে ইসলামীও গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে জয় পেয়ে শক্ত অবস্থান তৈরি করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর