গাইবান্ধায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে নিহত হয়েছেন শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৩৮)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খামার বল্লমঝাড় এলাকায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটে।
অমিতাভ চন্দ্র সুজন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় ছিলেন মহুরী।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, “শুক্রবার সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি কুড়াল দিয়ে তাকে আঘাত করেন। স্বজনরা দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি মারা যান।”
স্থানীয়রা শোক ও আতঙ্কে রয়েছেন। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর