• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ দুপুর

শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয় এমন প্রচেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ

ফাইল ফটো

কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে নির্বাচনে বিজয়ী পেপার হাতে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কুমিল্লা-৪ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ বলেন, আমি ৮০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। যেই ২০ শতাংশ মানুষ আমাকে ভোট দেয় নাই তাদের মন জয় করে এই দেবিদ্বারের সকল শ্রেণি পেশার মানুষের সাথে মিশে থাকব ইনশাআল্লাহ। আমি সমাজকে এমনভাবে সাজাতে চাই, যেখানে আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি না করতে পারে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র কাঠামোকে ইনসাফের ভিত্তিতে গড়ে তুলার চেষ্টা থাকবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৪ আগস্টের পর থেকে যেভাবে সাধারণ ছিলাম এখন আর সেটা থাকতে পারব না। এখন আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। এই সময়টুকুর মধ্যে আমরা অনেককে হারিয়েছি। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, হাদী ভাই শহীদ হয়েছে। এখন আমাদের কাঁধে শহীদ পরিবারের দায়িত্ব আছে। আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাআল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়েছেন ‌। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গন অধিকার পরিষদের মোঃ জসীম উদ্দীন পেয়েছেন ৪৯ হাজার ভোট। তিনগুণ বেশি ভোট বেশি পেয়ে জাতীয় সংসদে জুলাই বিপ্লবের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]