• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আরিফ হোসেন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৩ দুপুর

চরফ্যাশনে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায় আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শশীভূষণ থানা পুলিশ জানায়, শনিবার রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় ও তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন সরকারি হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রহিম ভুট্টোর মৃত্যু হয়।

এ বিষয়ে শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]