জয়পুরহাটের পাশের উপজেলা ধামইরহাটে খাসির মাংসের কথা বলে সাধারণ মানুষের কাছে কুকুরের মাংস বিক্রির অভিরযোগ পাওয়া গেছে মাংস বিক্রেতা এনজাত আলী ও তার সহযোগী দুদুর বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর ধামুইরহাট উপজেলার মুকুন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এনজাত আলী ও দুদু দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি বাজারে খাসির মাংস বিক্রি করে আসছিলেন বলে স্থানীয়রা জানান।
তাদের দোকানে মাংসের দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেরই সন্দেহ ছিল। অভিযুক্তরা রোববার ভোরে মুকুন্দপুর এলাকায় গোপনে একটি কুকুর জবাই করছিলেন। বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তির নজরে আসে। কাছে গিয়ে স্থানীয় কয়েকজন দেখেন একটি কুকুর জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়দের মধ্যে বিষয়টা জানা জানি হলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা কুকুর ও মাংস কাটার সরঞ্জাম জব্দ করে। ধামুইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর