রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুঘর্টনায় মোশারফ হোসেন (৩৬) নামে এক ব্যাটারী চালিত অটো চালকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামের বাতেন মিয়ার ছেলে।
রবিবার সন্ধ্যার পর রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় এ দুঘর্টনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাটারী চালিত অটো বাইকটি সড়কের পাশে রয়েছে।
সড়কের উপর চালককে চাপা দেওয়া অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করা করে। ধারণা করা হচ্ছে কোন অজ্ঞাতনামা গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর