• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
রাশেদুল ইসলাম রাশেদ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৫ সকাল

এবার যুবদল কর্মীর ওপর হামলা, হাতের আঙুল বিচ্ছিন্ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত দুর্বৃত্তের অতর্কিত হামলায় স্থানীয় যুবদল কর্মী কাকন (৩৫) গুরুতর আহত হয়েছেন। হামলায় তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত এবং দুই পা ভেঙে গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কাকন উপজেলার বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে এবং উপজেলা যুবদলের সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাকন বাজার এলাকায় অবস্থানকালে হঠাৎ করেই কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলায় কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে এবং দুই পা ভেঙে গেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানান, হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। আহত কাকনের পরিবারের সদস্যরা বলেন, “কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা থাকলে সেটিকে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দ্রুত শাস্তি চাই।”

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ঘটনার তদন্ত ত্বরান্বিত করেছে এবং হামলাকারীদের ধরতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]