চিরচেনা সেই জার্সি পরেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সেই পুরোনো ‘ঐতিহাসিক’ জার্সিতে সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।
গত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। দীর্ঘদিন ধরে একই জার্সিতে আন্দোলন চালিয়ে যান তিনি।
এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি।
এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই চিরচেনা টি-শার্ট পরেই মঞ্চে উঠেন হাসনাত।
এরপর বহু ইতিহাসের সাক্ষী হয়েছেন এই আইকনিক জার্সি গায়ে। হাসনাত আব্দুল্লাহদের দল এনসিপির আত্মপ্রকাশের অনুষ্ঠানেও ওই জার্সি গায়েই উপস্থিত হন দলটির অন্যতম এই শীর্ষ নেতা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর