নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরসহ ভেতরে থাকা ধান, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাগডাঙ্গা বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৬জন আহত হন। পরে গভীর রাতে হুমায়ুন মোল্যার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, হুমায়ুন মোল্যা স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের কলস প্রতীকের সমর্থক হওয়ায় ধানের শীষের সমর্থকেরা আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিলেন। তারাই পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছেন বলে দাবি করেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, ‘রাতে আগুন দেখতে পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে ছুটে যান। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।,
স্থানীয় বাসিন্দা নবু মোল্যা বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে দৌড়ে আসতে আসতে দেখি ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভেতর প্রায় ৩০ থেকে ৩৫ মণ ধান ছিল, আসবাবপত্র ও অন্যান্য মালামাল ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।,
তবে অভিযুক্ত রিয়াজুল ইসলাম টিংকু অভিযোগ অস্বীকার করে বলেন,‘পরিকল্পিতভাবে কে বা কারা আগুন দিয়েছে তা তদন্তেই বেরিয়ে আসবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।,
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ‘বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।,
উল্লেখ্য,“সোমবার সন্ধ্যার পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলস প্রতীকের সমর্থকদের সঙ্গে ধানের শীষের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই রাতেই স্বতন্ত্র কলস প্রতীকের সমর্থক হবখালী ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিকাÐের ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর