কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
মো: শরীফুল আলম ছাত্রাবস্থা থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। জেলা বিএনপি'র সভাপতির পাশাপাশি তিনি কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক। এবারই প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট বেশি পেয়ে তিনি সংসদ সদস্য পদে বিজয়ী হন।
কুশল/সাএ
সর্বশেষ খবর