• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ বিকাল

বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড়: জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন করলে কর ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে আগামী সংসদ অধিবেশনেই এ-সংক্রান্ত আইন পাসের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।

দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি আমদানি করতে গিয়ে সরকারের বাজেট বরাদ্দ প্রায় শেষের পথে। এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানির উৎস হিসেবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে কর ছাড়ের সুবিধা দেওয়া হবে। এর ফলে একদিকে বিদ্যুৎ উৎপাদনে জনগণের অংশগ্রহণ বাড়বে, অন্যদিকে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।

মন্ত্রী আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে দেশের তরুণদের জন্য নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হবে। সোলার প্যানেল স্থাপন ও সংশ্লিষ্ট সেবায় তরুণ উদ্যোক্তারা যুক্ত হতে পারবেন। এতে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

এদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অবকাঠামো সম্প্রসারণ প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী বলেন, এলএনজি টার্মিনাল স্থাপন চ্যালেঞ্জিং হলেও জনগণের জ্বালানি চাহিদা বিবেচনায় সরকারকে এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

জ্বালানি খাতে ক্রমবর্ধমান ব্যয় ও আমদানিনির্ভরতা কমাতে সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]