চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডের নার্সারি সড়কের পাশ থেকে ম'র'দে'হ'টি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসির জানান, শনিবার ভোরে স্থানীয় এক মাওলানা নার্সারি সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে জাহানপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহটি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় ওই ব্যক্তির শরীরে কোনো কাপড় ছিল না এবং চুল লম্বা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর