• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ রাত

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের কৃতি সন্তান, পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ আরশেদ আলীর ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রীর তারেক রহমানের মন্ত্রী পরিষদের অংশ হিসাবে পূর্ণ মন্ত্রী পদ মর্যাদায় উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। পাংশা কলেজে পড়াশোনা শেষে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও আর্থিক অর্থনীতিতে এমএসসি এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাণিজ্যনীতি ও ব্যবসায়িক কূটনীতিতে কার্লটন ও অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রাপ্ত।

ড. তিতুমীর রয়্যাল হলওয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি তাঁর গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। এছাড়াও তিনি আইইউসিএন এশীয় অঞ্চলের সদস্যদের কমিটির ভাইস চেয়ারপারসন এবং বাংলাদেশের আইইউসিএন জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর লেখা বই ও প্রবন্ধ বিভিন্ন বিষয়ে প্রকাশিত হয়েছে।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে উপদেষ্টা করায় রাজবাড়ীবাসী গর্বিত। পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আরশেদ আলী বলেন, "আমিও মাত্র সংবাদটি পেলাম, আলহামদুলিল্লাহ।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com