আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক আস্থা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সভাকক্ষ ত্যাগ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও একইভাবে বক্তব্য বয়কট করে কক্ষ ত্যাগ করেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নেতারা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর