• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৩ দুপুর

বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখ করে ভারতের নির্বাচন কমিশনের তা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মমতা বলেন, সম্প্রতি বাংলাদেশে সংসদ নির্বাচন হয়েছে। অনেকেই আশঙ্কা করেছিলেন সেখানে সহিংসতা বা বিশৃঙ্খলা হতে পারে।

কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ—এ অবস্থায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলে তা কমিশনের জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এ ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত।

ভারতের নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ আখ্যা দিয়ে মমতা অভিযোগ করেন, হুমকির রাজনীতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তার ভাষায়, এ ধরনের আচরণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা অতীতে রাজতন্ত্রেও দেখা যায়নি।

সামনে পশ্চিমবঙ্গসহ ভারতের আরো চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে দেশটির নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু কমিশন দেখেছেন, কিন্তু এমন পক্ষপাতদুষ্ট আচরণ আগে দেখেননি। তার অভিযোগ, কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে।

তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপ ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য হুমকি। তার মতে, রাজ্যগুলোর বিষয়ে অযথা হস্তক্ষেপ দেশের সাংবিধানিক ভারসাম্য নষ্ট করছে এবং সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।

সূত্র : আজতাক

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com