• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪২ বিকাল

সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ঢাবির অধ্যাপক তিতুমীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অধ্যাপক তিতুমীর সবশেষ বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যায়নের বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বও পালনের করেছেন। এছাড়া উন্নয়ন ও পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা 'উন্নয়ন অন্বেষণ'-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনে (ইউএনএফসিসিসি) বাংলাদেশ সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপদেষ্টা হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে ড. তিতুমীর।

গবেষণা ও শিক্ষকতায় সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই অর্থনীতিবিদ রয়্যাল হলওয়ে (লন্ডন বিশ্ববিদ্যালয়) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। সামষ্টিক অর্থনীতি, জলবায়ু অর্থায়ন এবং বাণিজ্যনীতি বিষয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]