রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় দুই কৃষকের প্রায় ৩০ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে দুই কৃষকের প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকেরা হলেন মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা। তাঁরা আকবর প্রামাণিকের কাছ থেকে ৬০ শতাংশ জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করছিলেন। জীবনের শেষ সম্বল ভেবে দুজনে মিলে দিনরাত পরিশ্রম করে ফসল বড় করেছিলেন। কিন্তু রাতের আঁধারে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের প্রায় ৩০ শতাংশ জমির পেঁয়াজ কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়।
অসহায় কণ্ঠে ভুক্তভোগী কৃষকেরা জানান, এই এক রাতের বর্বরতায় তাঁদের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। চোখের সামনে সব শেষ হয়ে গেলেও তাঁরা প্রতিশোধ চান না, চান শুধু ন্যায়বিচার। তাঁদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, যেন আর কোনো কৃষকের ঘাম আর স্বপ্ন এভাবে রক্তাক্ত না হয়। এই ঘটনা শুধু দুই কৃষকের নয়, এটি গ্রামবাংলার কৃষিজীবনের ওপর এক নিষ্ঠুর আঘাত বলে স্থানীয়রা মনে করছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর