• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ দুপুর

পাংশায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো চাঁদ আলী খান,শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, থানা পুলিশ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, বনিক সমিতি,

উপজেলা স্বাস্থ্য অফিসারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষ্যে পাংশা উপজেলা জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের আবহ।

ভাষা আন্দোলনের বীর শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, তাদের আত্মদানের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]