• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৮ দুপুর

সাভারে চাঁদা না পেয়ে ফুটপাতের ব্যবসায়ির ডাব নিয়ে গেল ছাত্রদল নেতা আরমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাভারে ফুটপাতের দুই ডাব বিক্রেতার কাছে থেকে চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরমান হোসেন বাবুর বিরুদ্ধে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পরে। তবে গতকাল বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। যার টাকার অঙ্কে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি ফুটব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালায়। সে সঙ্গে ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যায়।

এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, গত ২৯ ফেব্রুয়ারি দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেয়ায় তার মালামালও হাতিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে সাভারে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজী ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

যদিও বিষয়টি নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবু সঙ্গে কথা বলতে চাইলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে তার মুঠোফোনটি বন্ধ করে রাখেন।

এবিষয়ে সাভার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন,এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]