• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ রাত

দেশের বাজারে আসুস আরওজির সুপার আল্ট্রা ওয়াইড মনিটর

ছবি: সংগৃহীত

প্রিমিয়াম গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, কর্পোরেট মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড সেটআপ ব্যবহারকারীদের জন্য ROG সিরিজের অত্যাধুনিক Swift OLED PG49WCD মনিটর নিয়ে বাংলাদেশের বাজারে চমক লাগাতে এসেছে ASUS। ৪৯-ইঞ্চির এই সুপার আল্ট্রাওয়াইড কিউডি-ওলেড মনিটরটি গেমিং, প্রোডাক্টিভিটি এবং প্রফেশনাল ভিজ্যুয়াল কাজের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।

এই মনিটরের একটা বিশেষত্ব হলো এটি একসাথে দুইটি ২৭ ইঞ্চি মনিটরের সমতুল্য কাজ করতে সক্ষম কারণ এই মনিটরটিতে রয়েছে ৩২:৯ ডুয়াল কিউএইচডি (৫১২০×১৪৪০) রেজোলিউশন। যারা একাধিক ওইন্ডো তে কাজ করে কিংবা এডিটিং এর ভারি কাজ করে থাকে, এই মনিটরটি তাদের জন্য আদর্শ। এছাড়া এর ১৮০০R কার্ভড ডিজাইন ব্যবহারকারীর চোখের স্বাভাবিক ভিউ অনুসরণ করে, ফলে দীর্ঘ সময় কাজ বা গেমিং করলেও কমফোর্ট বজায় থাকে এবং চোখের চাপ কম হয়।

গেমিং পারফরম্যান্সের ক্ষেত্রে মনিটরটি বেশ এগিয়ে রয়েছে। এতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং মাত্র ০.০৩ms রেসপন্স সময়, যা আল্ট্রা স্মুখ ও lag-free গেমপ্লে নিশ্চিত করে। পাশাপাশি Adaptive-Sync এবং GameFast ইনপুট টেকনোলজি প্রতিযোগিতামূলক গেমিংয়ে ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা প্রদান করে।

অসাধারণ কালার এবং জীবন্ত ছবি প্রদানের জন্য এই মনিটরে রয়েছে QD-OLED প্রযুক্তি । পাশাপাশি স্টুডিও-গ্রেড আউটপুট নিশ্চিত করার জন্য এই মনিটরটি তে ৯৯% DCI-P3 কালার গ্যামট, ট্রু ১০-বিট কালার এবং ডেল্টা ই<২ কালার একিউরেসি ব্যবহার করা হয়েছে। HDR মোডে ১০০০ নিটস সর্বোচ্চ উজ্জলতা থাকার ফলে HDR কনটেন্ট আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মতভাবে উপভোগ করা যায়।

দীর্ঘ সময় ব্যবহারের কথা বিবেচনা করে আসুস এতে যুক্ত করেছে কাস্টম হিটসিংক এবং উন্নত এয়ারফ্লো ডিজাইন, যা ওলেড প্যানেলের স্থায়িত্ব ও স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে-বিশেষ করে দীর্ঘ গেমিং বা প্রফেশনাল সেশনের সময়।

এই মনিটরটিতে কীবোর্ড ও মাউস ব্যবহার করে সহজে দুটি ডিভাইস নিয়ন্ত্রণ ও ফাইল ট্রান্সফার করা যায়। পাশাপাশি এর বিস্তৃত কানেক্টিভিটি সুবিধা এটিকে একটি পূর্ণাঙ্গ ওয়ার্কস্টেশন হাব-এ পরিণত করেছে।

মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]