• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫৪ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ রাত

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে (একুশের প্রথম প্রহরে) কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এই সময় পুষ্পার্ঘ্য অর্পন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এর পরেই ভাষা শহীদের স্মরণে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এসময় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শফিক আদনান, সহ সভাপতি আলী রেজা সুমন, সহ সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর শাহ বাদশাহ, অর্থ সম্পাদক উবায়েদ রনি, জনসংযোগ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ, সদস্য মশিউর রহমান নাদিম, ওয়াজেদ নবী, আলাউদ্দীন শুভ, সিফাত, বুরহান খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]