বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দুই বাক্যের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় পোস্টটিতে ১৮৮ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে প্রায় তিন হাজারের মত এবং মন্তব্য করেছেন ২৩ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী।
এর আগে মাতৃভাষা নিয়ে এক পোস্টে তিনি বলেন, মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে এবং এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ওই রাতেই প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর