• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৮ দুপুর

যুক্তরাজ্যে পিএইচডি করতে গিয়ে ক্যান্সারে আক্রান্ত, না ফেরার দেশে ঢাবি শিক্ষক জাকারিয়া

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাজ্যে পিএইচডি করতে এসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বার্তায় তা জানানো হয়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৭টায় যুক্তরাজ্যের বার্মিংহামের মেরি কুরি ওয়েস্ট মিডল্যান্ডস হসপিসে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, মেধাবী এই তরুণ শিক্ষক দেশের ব্যবসায় শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আগামীকাল ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায় ঢাকায় আনা হবে সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের মরদেহ। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় তার মরদেহ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট চত্বরে রাখা হবে। ওই দিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় নামাজে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সহকারী অধ্যাপক নুশরাত তাশমিন, ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]