যশোর শহরের ঘোপ এলাকার একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে সেখানে অভিযান চালায় একটি টিম।
এসময় মোটরসাইকেল গুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এ টিম গোডাউনটি সিলগালা করা হয়। অভিযানে যশোর ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটেছে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, কয়েকদিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সে সময় তিন দিনের সময় নেওয়া হয়। সর্বশেষ রোববার ফের অভিযান চালানো হলে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে।
তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেল গুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে মোটরসাইকেল গুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি।
পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎ ক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর