• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
মো আবির
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫২ দুপুর

যাকাতের অর্থে ঘুরে দাঁড়ালেন মাওলানা শফিকুল ইসলাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পটুয়াখালীর এক প্রত্যন্ত জনপদে নিজ উদ্যোগে মশলার ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। ধনিয়া, হলুদ, শুকনো মরিচসহ বিভিন্ন মশলার কাঁচামাল গ্রাম থেকে সংগ্রহ করে নিজ হাতে প্রক্রিয়াজাত করে এখন তিনি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন।

একসময় ঢাকার কেরানীগঞ্জে একটি মসজিদে ইমামতি করতেন শফিকুল ইসলাম। পাশাপাশি মশলার ব্যবসা করে সচ্ছল জীবনযাপন করছিলেন। দীর্ঘ ১৬ বছর এভাবেই কাটে তার জীবন।

কিন্তু নিজ গ্রামের এক বেদনাদায়ক বাস্তবতা তাকে নাড়া দেয়। এলাকায় খ্রিষ্টান মিশনারি তৎপরতা বৃদ্ধির খবর পেয়ে তিনি উপলব্ধি করেন—দীনের স্বার্থে গ্রামে ফেরা প্রয়োজন। লাভজনক ব্যবসা ও ঢাকার স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে ফিরে আসেন জন্মভূমিতে।

গ্রামে ফিরে এলাকাবাসীর সহায়তায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। তবে পরিবারসহ বসবাসের জন্য ঘর নির্মাণ করতে গিয়ে তার সঞ্চিত পুঁজি শেষ হয়ে যায়। শুরু হয় অর্থনৈতিক সংকট।

এ সময় যাকাতের অর্থে পরিচালিত একটি দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের খবর পান তিনি। পূর্ব অভিজ্ঞতার আলোকে মশলার ব্যবসার জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাকে ২ লাখ ৫০ হাজার টাকার সহায়তায় দোকান, মশলা ভাঙানোর মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দেওয়া হয়।

বর্তমানে তিনি স্থানীয় কৃষকদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে পরিষ্কার করেন, রোদে শুকান এবং নিজস্ব মেশিনে মাড়াই করেন। এরপর প্যাকেটজাত করে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করেন।

আলহামদুলিল্লাহ, এখন তিনি স্বাবলম্বী। তার সংসারে রয়েছেন মা, স্ত্রী ও তিন সন্তান। ব্যবসার আয়েই চলছে সংসার, পূরণ হচ্ছে প্রয়োজন ও সাধ-অহ্লাদ।

যাকাতের সঠিক ব্যবহারে বদলে যাচ্ছে অসংখ্য মানুষের জীবন। শফিকুল ইসলামের মতো অনেকেই নতুন করে স্বপ্ন দেখছেন, মলিন মুখে ফুটছে সফলতার হাসি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]