• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ রাত

সুনামগঞ্জে বাজার মনিটরিং এ ডিসি এসপি ১২০ টাকার লেবু ৪০ টাকা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জে বাজারে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম অভিযান পরিচালনায় একটি দোকানে লেবুর দাম যাচাই করলে দোকানী ১২০ টাকার স্থলে ৪০ টাকা বলে। এসময় আগ্রহী ক্রেতাগন হুমড়ি খেয়ে কিনে নেন। ফলে মুহূর্তে মধ্যেই শেষ হয়ে যায় দোকানে থাকা লেবু।

সোমবার বিকেলে অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে শহরের ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। পরে ব্যবসায়ী দের সতর্ক করেন জেলার কর্মকর্তাবৃন্দ।

পরে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম নিয়ন্ত্রনে ও খাদ্য পণ্যের গুণগত মান বজায় রাখার লক্ষে নিয়মিত কাজের অংশ হিসেবে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট,জগন্নাথবাড়ি, কাচাবাজার,ডিএস রোড, ফলবাজার, মধ্যবাজার,পাইকারি বাজারসহ বিভিন্ন মার্কেট, বিপনী বিতানে পণ্যের তালিকা ও সহনীয় পর্যায়ে দাম রাখা এবং মেয়াদোত্তীর্ন খাদ্য পন্য বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও দোকানে পন্যের মূল্য তালিকা দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ, ম্যাজিষ্ট্রেট সোয়াদ সাত্তার চৌধুরী সহ কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার জাকির হোসেন বলেন- রমজান মাস রহমতের মাস এই মাসে ব্যবসায়ীরা কোন প্রকার সিন্ডিকেট করে ক্রেতাদের সাথে প্রতারণা করতে পারবে না। কোনভাবেই নিত্যপন্যের দাম বাড়ানো যাবে না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন,কোন ভাবেই যেন রমজান মাসে পন্যের দাম বৃদ্বি না হয়। যদি কেউ পন্যের দাম বেশী রাখেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]