• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৯ দুপুর

গোপালপুরে ৮টি ঘোড়া জ'বাইয়ের সময় হাতেনাতে আটক ৪

প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জ'বাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মোঃ হাফিজুর রহমানের (পিতা: মোঃ আমজাদ আলী) বসতবাড়িতে ১২টি ঘোড়া জ'বাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জ'বাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল।

বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—১. মোঃ হৃদয় (২৩), পিতা: হাসান হাওলাদার, গ্রাম জামগড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।২. মোঃ সুমন (২০), পিতা: মৃত ওয়াজেদ আলী, গ্রাম তৈয়বপুর, থানা আশুলিয়া, জেলা ঢাকা।৩. ফরহাদ (৩০), পিতা: মৃত আবু তাহের, গ্রাম ধনিয়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।৪. আমিনুল ইসলাম (২৪), পিতা: মোফাজ্জল হোসেন, গ্রাম মহিষখোঁচা, থানা আদিতমারী, জেলা লালমনিরহাট।

স্থানীয়রা তাদের আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ৮টি ঘোড়া জবাই করার সময় চারজনকে আটক করে জনতা, পরে পুলিশ খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে তাদের বিরুদ্ধে আইননক ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]