• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৭ বিকাল

বড়লেখায় মরা কাকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি নাসির উদ্দিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নবপল্লব প্রকল্পের আওতায়, সিএনআরএস-এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে মরা কাকড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

এ বিষয়ে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে, এই খাল খননের কাজ আবার শুরু করবে। এরই ধারাবাহিকতায় আমরা খাল খনন এবং খাল পুনঃখনন কাজ শুরু করেছি।

এসময় তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মরা কাকড়া খাল পুনঃখনন কাজ বাস্তবায়িত হলে তালিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া তিনি উপজেলার বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের উদ্বোধন করেন এবং হাতলিয়া এলাকায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে দলছড়া খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

এসময় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]