• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ রাত

দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার বঞ্চিত, অবহেলিত ছিলেন আর থাকবেন না

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দীর্ঘদিন ধরে শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগসহ নানা মৌলিক সুবিধা থেকে সুনামগঞ্জ-১ আসন অবহেলিত ছিলেন আপনারা আর বঞ্চিত থাকবেন না। আপনাদের (জনগনের) সকল অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন বলে জানিয়েছেন, সুনামগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তিনি আরও বলেন, আপনারা জনগণই আমার অভিভাবক আর এলাকার উন্নয়নের স্বার্থে যেকোনো সময় যে কোনো বিষয়ে আমাকে পরামর্শ দেবার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জামালগঞ্জে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন।

জামালগঞ্জ উপজেলা সুধী সমাজের আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিক মুশফিকীন নূরের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আর বলেন,জনগণের সেবা করার প্রতিশ্রুতি নিয়েই আমি নির্বাচিত হয়েছি আর এই প্রতিশ্রুতি রক্ষায় আমরণ চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন।

এসময় তিনি আরও জানান,সরকারি কর্মকর্তারা জনগণের সেবক আর জনগনের সেবা করার জন্যই কাজ করবেন। আর হাওরাঞ্চলের মানুষ তুলনামূলক কম শিক্ষিত হওয়ার তারা সরকারি কর্মকর্তাদের স্যার না বলে ভাই সম্বোধন করলে ইতিবাচক ভাবে নেওয়ায় জন্য আবহান জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলি, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. রব, নূরুল হক আফিন্দী, সাবেক সাধারণ সম্পাদক অর্ধেন্দু ঘোষ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান আজিজ, মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু, বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান জুনাব আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। ‎

এদিকে, সকালে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]