বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর-এর স্থলাভিষিক্ত হবেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের সামনে ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে।
উল্লেখ্য, ড. আহসান এইচ মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার-এর স্থলাভিষিক্ত হন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর