পঞ্চগড় সদর উপজেলার শালটিয়াপাড়া ঈদগাঁহ মাঠে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মুসলিমউদ্দিন তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। মুসলিমউদ্দিন পঞ্চগড় সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সদর উপজেলার শালটিয়াপাড়া ঈদগাঁহ মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মুসলিমউদ্দিন জানান, গত ২২ ফেব্রুয়ারি পরিষদের কর আদায়কে কেন্দ্র করে বালু ব্যবসায়ী আনিসুর তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেন। তবে আনিসুর চাঁদাবাজির প্রমাণ দিতে না পারায় অভিযোগ প্রত্যাহার করে এটিকে ভুল বোঝাবুঝি বলে আখ্যা দিয়েছেন। কিন্তু গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি শিরোনামে সংবাদ পরিবেশিত হওয়ায় তিনি বিএনপি এবং সামাজিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। এমতাবস্থায়, তিনি গণমাধ্যমকে ভুল বোঝাবুঝির প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী আনিসুর রহমান, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ওয়ার্ড বিএনপির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর