কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৫২১০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ৩৫ হাজার ৯৪৮ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৬২২ জন ট্যালেন্টপুল এবং ৩৫৯৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্তির শতকরা হার ১৪.৬৬ ভাগ।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করে জানান, এবারের পূর্ণাঙ্গ ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এদিকে, বুড়িচং উপজেলায় শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২৭ জন ট্যালেন্টপুল এবং ৫৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উপজেলা ভিত্তিক ফলাফল অনুযায়ী, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ৫ জন ও সাধারণ গ্রেড ১৫ জন, ভারেল্লা শাহ নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ৪ জন ও সাধারণ গ্রেড ৬ জন, ভরাসার উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ৫ জন ও সাধারণ গ্রেড ৩ জন, শংকুচাইল উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ৩ জন ও সাধারণ গ্রেড ৭ জন, রামপুর উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ৩ জন ও সাধারণ গ্রেড ৫ জন, বুড়িচং কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ১ জন ও সাধারণ গ্রেড ৪ জন,
নিমসার উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ১ জন ও সাধারণ গ্রেড ২ জন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ১ জন ও সাধারণ গ্রেড শূন্য, বুড়িচং মডেল একাডেমীতে ট্যালেন্টপুল ৩ জন ও সাধারণ গ্রেড ৪ জন, চাঁন্দসার হাজী মোকসুদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ১ জন ও সাধারণ গ্রেড ১ জন, শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেড ১ জন, পূর্ণমতি মানসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেড ১ জন, পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেড ১ জন, পূর্বহুরা উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেড ১ জন, মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেড ১ জন, জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেড ১ জন, কংশনগর উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেড ১ জন এবং ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেড ১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ আরও জানান, নীতিমালা অনুযায়ী বোর্ড ভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা করে বৃত্তির টাকা পাবেন। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের ৫ জানুয়ারি শেষ হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর