• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ রাত

মাদক মামলায় শার্শারর দুই জনের যাবজ্জীবন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মাদক মামলায় শার্শার দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শার্শার ঘিবা গ্রামের শুকুর আলী ও জামাল বিশ্বাস।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত দুজনই কারাগারে আটক আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ১৩ মে পুলিশ শার্শা বাজারস্থ যাত্রীছাউনির সামনে দুই মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদের ভিত্ততে এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন এবং পালিয়ে যাওয়া জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে শুকুর আলীকে শার্শা থানায় সোপর্দ করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় এজাহারনামীয় দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শুকুর আলী ও জামাল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]