চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গরু লুটে বাধা দেওয়ায় নিতাই চন্দ্র নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। এ সময় তিনটি গরু নিয়ে পালিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর গাছবাড়িয়া বদুর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত চন্দন দে একই এলাকার মৃত রেবতী দের ছেলে। লুট হওয়া গরু তিনটি নিহত চন্দন দে ও তার বাড়ির পাশ্ববর্তী নিতাই দের বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি মাইক্রোবাসে ৫ থেকে ১০ জনের একটি ডাকাতদল চন্দন দে ও নিতাই দের গোয়ালঘরে হানা দেয়। ডাকাত দলের সদস্যরা গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে টের পেয়ে যান। এ সময় তিনি ডাকাতদের বাধা দেন। তখন ডাকাতরা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে। এরপর তারা মাইক্রোবাসে তুলে তিনটি গরু লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় চন্দন দেকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর