‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানায় দলটি।
কর্মসূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বিকেলে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যমকর্মী ও এক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।। একই সঙ্গে গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীও থাকবে।
ছাড়াও বিভাগীয় পর্যায়ে ইফতার মাহফিল করার ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচি অনুযায়ী ২ মার্চ (১২ রমজান) চট্টগ্রাম, ৩ মার্চ (১৩ রমজান) কুমিল্লা, ৪ মার্চ (১৪ রমজান) সিলেট, ৫ মার্চ (১৫ রমজান) ময়মনসিংহ, ৬ মার্চ (১৬ রমজান) ঢাকা, ৭ মার্চ (১৭ রমজান) ফরিদপুর, ৮ মার্চ (১৮ রমজান) বরিশাল, ৯ মার্চ (১৯ রমজান) খুলনা, ১০ মার্চ (২০ রমজান) রাজশাহী, ১১ মার্চ (২১ রমজান) রংপুর, ১২ মার্চ (২২ রমজান) ঢাকা মহানগর, ১৩ মার্চ( ২৩ রমজান) ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ( ২৪ রমজান) ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় ইফতার মাহফিল করবে এনসিপি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর