ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেন নামে এক মাটি ব্যবসায়ীকে এ অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।
এবিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমি ক্ষতিগ্রস্থ করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর