• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৮ সকাল

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘খোলাখুলি যুদ্ধ’ ঘোষণা; নিহত ১৩৩

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ১টা ৫০ মিনিটে এসব বিস্ফোরণ শুরু হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera।

কাবুলে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি Nasser Shadid জানান, গভীর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট Hamid Karzai সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, “পাকিস্তানি বিমান আবারও কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় বোমা হামলা চালিয়েছে।”

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Khawaja Asif এক্সে লিখেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে এখন ‘খোলাখুলি যুদ্ধ’ চলছে।

অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র Zabihullah Mujahid দাবি করেছেন, আফগানিস্তান ‘ডুরান্ড লাইন’ বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে “বৃহৎ পরিসরের আক্রমণাত্মক অভিযান” পরিচালনা করছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র Mosharraf Zaidi দেশটির পক্ষ থেকে আফগানিস্তানে সামরিক অভিযানে হতাহতের একটি তালিকা প্রকাশ করেছেন। স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে (২২:৪৫ জিএমটি) এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে প্রকাশিত সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মুখপাত্রের দাবি অনুযায়ী— ১৩৩ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।

কাবুল, পাকতিয়া ও কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

২৭টি তালেবান পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ৯টি পোস্ট দখলে নেওয়া হয়েছে।

৮০টির বেশি ট্যাংক, আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি নানগারহার প্রদেশের বেহসুদ জেলায় সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি বাহিনীর হামলার খবর প্রকাশিত হয়। ওই হামলায় ক্ষয়ক্ষতির চিত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হচ্ছে। সীমান্তজুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]