রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া দুটি কাতল ও একটি বাঘাআইড় মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকায়। মাছ তিনটির ওজন ছিল বাঘাআইড় ২৫ কেজি, কাতল একটি ২৫ কেজি অপরটি ২২ কেজি।
সোমবার (২ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছ তিনটি ধরা পড়ে বলে জানায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান।
জেলে সেকেন হালদারের বরাতে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, ভোর রাতে জেলে সেকেন হালদার তার দল নিয়ে পদ্মায় মাছ শিকারে যায়। পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা।
সেখান থেকে জাল তুলতেই দেখতে পান দুটি কাতল ও একটি বাঘাআইড় আটকা পড়েছে। সকালে মাছ তিনটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে ওজন দিয়ে দেখেন বাঘাআইড় ২৫ কেজি, কাতল একটি ২৫ কেজি অপরটি ২২ কেজি। সেখানে উন্মুক্ত নিলামে কাতল দুটি প্রতি কেজি ২৩শ’ টাকা কেজি দরে মোট ১ লাখ ৮ হাজার ১শ’ টাকা এবং বাঘাআইড় ১৬শ’ টাকা কেজি দরে মোট ৪০ হাজার টাকায় মাছ কিনে নিয়েছি।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, কাতল দুটি প্রতি কেজি ২৫শ’ টাকা কেজি দরে ১ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা এবং বাঘাআইড় ১৭শ’ টাকা কেজি দরে মোট ৪২ হাজার টাকায় এক কাতার প্রবাসীর কাছে বিক্রি করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর