• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৬ বিকাল

ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবিতে ডাকসুর বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমুআর নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এ সময় ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, অবাক করার বিষয়, বিএনপির একাধিক নেতা মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে মিডিয়াগুলো তারেক রহমান কোন চেয়ার রেখে কোন চেয়ারে বসেছেন, তা ভিডিওসহ নিউজ হয়। তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে হেঁটে ফিরতেছে, এ ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়। কিন্তু এলাকায় বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আবার সেই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়ার ব্যবস্থা করে। এ বিষয়ে মিডিয়া ইনভেস্টিকেটেড কিছু বের করার সময় পায়না। এটা লজ্জা আমাদের জন্য।

বাংলাদেশ আজ ভালো নেই বলে ভিপি সাদিক কায়েম বলেন, আমরা দেখতে পেয়েছি এ সরকার শপথ নেয়ার পরে বারো থেকে তেরো দিন হয়েছে। এ ১৩ দিনে তারা আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখেছি নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের সহিংসতা ও চারটি লাশ। এত রক্তের বিনিময়ে যদি এখনো ফ্যাসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ কখনো এটা মেনে নিব না।

এতে অন্যদন্যদের মধ্যে ডাকসু এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় বিক্ষোভকারীরা, ‘তারেক রহমান, ধর্ষণ কর অবসান; আছিয়া থেকে নন্দিনী, ধর্ষকদের ভুলিনি; ধর্ষক আর স্বৈরাচার, মিলেমিশে একাকার; ‘ সহ বিভিন্ন বিপ্লবী স্লোগান দিতে থাকেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]