• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ রাত

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালীতে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ইফতার মাহফিলের আয়োজন করেছে কালুখালী প্রেসক্লাব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটি এন বাংলার বিজনেস পয়েন্টের ডিরেক্টর নাহিদুজ্জামান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক, এটি এন নিউজের জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক আমার সংবাদ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম, দৈনিক মাতৃকন্ঠের কালুখালী উপজেলা প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহানউদ্দিন বিপ্লব, দৈনিক আমাদের মাতৃভূমি'র স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দৈনিক নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, দৈনিক নয়া কন্ঠে স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক মুসলিম টাইমসের কালুখালী উপজেলা প্রতিনিধি মো. এনামুল হক। এ ছাড়াও সাংবাদিক তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নাহিদুজ্জামান বিপ্লব তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠতা, সততা ও সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। তিনি আরও বলেন, সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]