নাটোরের বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৩৫) নামের এক পান চাষী নিহত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের কান্দিভিটা বটতলা এলাকায় পিকআপ থেকে ছিটকে পড়ে বাসের ধাক্কায় নিহত হন তিনি। নিহত হাফিজুর রহমান রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে ট্রাকে করে পান চাষীরা পান বিক্রির উদ্দেশ্যে নাটোর শহরের দত্তপাড়ায় যাচ্ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে নাটোর শহরের কান্দিভিটা বটতলা এলাকায় পৌঁছালে সামনের একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করে। এ সময় পানবাহী ট্রাকটিও জোরে ব্রেক করে। এসময় গাড়ির ঝাঁকুনি খেয়ে ট্রাকের উপর বসে থাকা পাঁচজন পান চাষীর মধ্যে দুইজন ছিটকে রাস্তায় পড়ে যান।
এ সময় রংপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে হাফিজুর রহমান নামের এক পান চাষী ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন পানচাষীকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর