সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জেলার বর্তমান আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে মনিটরিং জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেছেন। জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ টাস্কফোর্স ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা জোরদার করণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার মীনা মাহমুদাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্সের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর