রাজবাড়ীর পাংশা পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমির হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া অনুষ্ঠানের পূর্বে পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাদ জামিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা মো. হারুন অর-রশীদ, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সুলতান মাহমুদ, রাজবাড়ী জেলা সমাজ কল্যাণ বিভাগের সাধারণ সম্পাদক মো. শরিফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুকুর বিশ্বাসসহসহ অনেকে।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব।
কুশল/সাএ
সর্বশেষ খবর